একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং ৩০ লাখ শহীদ স্মরণে সারাদেশের বৃক্ষরোপন কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় তিনি বলেন, ‘একাত্তরের ঘাতক দালালদের ফাঁসি হচ্ছে। আন্তজার্তিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার কাজ অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিটন দেব, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধূরী বাপ্পী।
/এফএস/
আরও পড়ুন-
মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার কথা জানে না চিকিৎসা কেন্দ্রগুলো