ডিআইজি শফিকুর রহমান বলেন, ‘ সন্ধ্যার পর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’
অভিযান সংশ্লিষ্ট সোয়াট-এর একটি সূত্র জানায়, বাড়িটির দোতলায় তালাবদ্ধ একটি কক্ষ ছাড়া অন্য সব কক্ষ তল্লাশি শেষ হয়েছে। সেখানে সুইসাইডাল ভেস্ট ও কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তবে কারও অবস্থান পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে সোয়াট টিমের সদস্যরা কোটবাড়ীতে অভিযান শুরু করে। জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। জঙ্গি আস্তানায় অভিযান চালাতে চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম বৃহস্পতিবার কুমিল্লায় আসে।
/এআর/এপিএইচ/
আরও পড়ুন:
বড়হাটে বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত
বড়হাটের জঙ্গি আস্তানার জানালা বুলেটপ্রুফ!
কোটবাড়ীতে পাওয়া যায়নি কোনও জঙ্গি, তল্লাশি শেষ
বড়হাটের জঙ্গি আস্তানায় আবারও বিস্ফোরণ
মৌলভীবাজারের জঙ্গি আস্তানা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেলো
‘আপনারা কি জঙ্গি, জিজ্ঞেস করতেই গ্রেনেড ছোড়ে’
মৌলভীবাজারে জঙ্গি আস্তানা: দুই বাড়ির মালিক সাইফুরের শ্যালক গ্রেফতার!
মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানার কাছেই ১৪৪ ধারা জারি
যে পরিচয়ে নাসিরপুরে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা
নাসিরপুর জঙ্গি আস্তানায় ৭/৮টি মৃতদেহ
যেভাবে ড্রোন দিয়ে বোমা-বিস্ফোরক শনাক্ত করা হলো
নাসিরপুরে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য: মনিরুল ইসলাম
আবহাওয়া ভালো থাকলে বড়হাটের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সকালে
‘দেহ ছিন্নভিন্ন হওয়ায় নিহত জঙ্গিদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না’