মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা কাজী বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কে এম জসিম উদ্দিন বাবুল, রাঙামাটি চেম্বারের পরিচালক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মাছ ধরা বন্ধকালীন সময় কাপ্তাই হ্রদে অবৈধ মাছ আহরণ বন্ধে মোবাইল কোর্ট চালুর পাশাপাশি এখানকার সব বরফকল সম্পূর্ণ বন্ধ থাকবে।
সভায় আরও জানানো হয় এ বছর মাছ ধরা বন্ধ মৌসুমে কাপ্তাই হ্রদে ২৫ মেট্টিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।
/এফএস/