বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের হাজতি আসামি আলাউদ্দিন। জামিনের কপি লক্ষ্মীপুর কারাগারে পৌঁছালে আলাউদ্দিনকে পুলিশে তুলে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন জেলার শরীফুল ইসলাম। পরে আসামি তার স্বজনদের কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা নিয়ে জেলারকে দেওয়ার পর ছাড়া পান বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদীর আইনজীবী আব্দুর রহিম গাজী জেলা কারাগারের জেলারের বিরুদ্ধে মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
/এআর/