বহিষ্কৃতরা হলেন- জেলা ছাত্রলীগের উপ দফতর সম্পাদক সেবাগ নেওয়াজ, যুগ্ম সম্পাদক মিনহাজ সাকিব, সহ সম্পাদক পলক আহমেদ ও পিয়াস পাঠান।বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহামুদুন নবী সোহেল।
প্রসঙ্গত, রবিবার (৩০ এপ্রিল) লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতাসহ দুইজন আহত হয়। সদর উপজেলা পরিষদের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহামুদুনবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
/এআর/