উখিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

কক্সবাজারকক্সবাজারের উখিয়ায় চিংড়ির ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুজিবুর রহমান জাবু (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (৭ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।



নিহত মুজিবুর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার মৃত জাফর আলমের ছেলে ও পালংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের চাচা সুলতান আহমদ জানিয়েছেন, ওই এলাকায় একটি চিংড়ি ঘের ও গত ইউপি নির্বাচনের এক সদস্য প্রার্থীর সঙ্গে কাজ করায় তার বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে স্থানীয় মাসুদুর রহমান শাকিল ও রিজভী তার ওপর হামলা চালায়। এতে তার ভাইপোকে ছুরিকাঘাতে মারা যায়।
উখিয়া থানার (ওসি/তদন্ত) মো. কায়কিসলু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।জড়িতদের ধরতে অভিযান চলছে।
/এআর/