ওসি নাসির উদ্দিন জানান, ছাগলনাইয়ায় গ্রাম্য সালিশে বিয়ে বিচ্ছেদের রায় মানতে না পেরে মঙ্গলবার (৩০ মে) গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন ময়না আক্তার ফেন্সি (১৮)। ময়না উপজেলার মাটিয়াগোদা গ্রামের আলি নেওয়াজের বাড়ির জয়নাল আবেদিনের মেয়ে। তিনি দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এর আগে একই গ্রামের আব্দুল বারেকের ছেলে হানিফ ওরফে বোমা হানিফ ময়নাকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সোমবার তারা ফেনীতে গিয়ে বিয়ে করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে হানিফ বিয়ের কথা অস্বীকার করেন। ময়নার পরিবারের চাপে মঙ্গলবার সালিশি বৈঠক বসেন হানিফ। বৈঠকে মাতবররা ফেন্সির মা মনোয়ারা কোনও কথাই শুনতে চাননি। তারা সাদা কাগজে তাদের কাছ থেকে স্বাক্ষর নেন এবং ৪০ হাজার টাকা জরিমানা করে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়ে চলে যান। এতে ময়না ক্ষোভে অপমানে রাতেই আত্মহত্যা করেন বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
এই ঘটনায় মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান মিনু, মীর কাইয়ুম, কাইয়ুম মেম্বার, মিজি আলম, আব্দুল, সিরাজসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার।
/এফএস/
আরও পড়ুন-
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট