খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবু তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই খাগড়াছড়িতে কল্পনা চাকমা অপহরণের বিশ বছর হওয়ার উপলক্ষে সকালে শহরের স্বণির্ভর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় সংগঠনটির নেতাকর্মীরা। প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ ও বিজিবি’র সদস্যরা এসময় বাধা দিলে পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এসময় বিজিবি হাবিলদার হাবিব, সিপাহী রুবেল ও কামরুল আহত হয়। এই ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় পুরো স্বণির্ভর এলাকায় বাজারের দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। এতে সেখানকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।বর্তমানে সেখানকার পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
/এআর/