৬ মাস পর হাত-পা বেঁধে অপহৃতকে ফেলে গেছে দুর্বৃত্তরা

অপহরণের ৬ মাস পর ফিরে আসা রাকিবুল হাসান (ছবি-লক্ষীপুর প্রতিনিধি)

লক্ষ্মীপুরে থেকে অপহরণের ৬ মাস পর রবিবার ভোর সাড়ে ৩টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় রাকিবুল হাসান রকিকে শহরের বাগবাড়ি এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় এক রিকশাওলা তাকে বাড়িতে পৌঁছে দেয় বলে জানান রাকিবুল। এ নিয়ে গত ১১ দিনে লক্ষ্মীপুর শহরে ডা. ইকবাল ও রকিসহ দুজনকে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি লোকমান হোসেন।

রকিকে ফিরে পেয়ে তার ফুফু ও বাবা কান্নায় ভেঙ্গে পড়েন। রাকিবুল হাসান রকি ফিরলেও সে বেশ অসুস্থ।

৬ ডিসেম্বর ২০১৬ সালে শহরের পুরাতন আদালত রোডের বেডমিন্টন খেলার মাঠ থেকে রাত ১০টার দিকে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে  নিয়ে যাওয়া হয়। এর পর দিন ৭ ডিসেম্বর তার বাবা তোফয়েল আহমেদ লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন।

রাকবিুল হাসান রকি স্থানীয় একটি মোটর শো রুমের মাকেটিং ম্যানেজার হিসাবে কাজ করতেন। তিনি লক্ষ্মীপুর জেলা থেকে ৩ বার ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ান হয়ে ছিলেন।

অপহরণের ৬ মাস পর ফিরে আসা রাকিবুল (ছবি-লক্ষীপুর প্রতিনিধি)

রকি জানান, তাকে অপহরণের পর একটি কক্ষে রাখা হয়। এই ৬ মাসই তাকে চোখ বেঁধে ও হ্যান্ডকাপ পরিয়ে রাখা হয়েছে। শুধু খাওয়ার সময় ও বাথরুমে যাওয়ার সময় একটি হাত খুলে দেওয়া হতো। দিনে ৩ বার খাবার দেওয়া হতো। খাবারের তালিকায় ছিল সবজি, ডিম আর ডাল। মাঝে মাঝে মাছ দেওয়া হতো।

ওসি লোকমান হোসেন জানান, রাকিবুল হাসানের ফিরে আসার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাবাদ শেষে ঘটনার তদন্ত করা  হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: লংগদুর ঘটনায় আরেকটি মামলা, আসামি চার শতাধিক