ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন ধানের বীজ বিতরণ

feni picফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে এসব বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার।

বীজ বিতরণের সময় তিনি বলেন, ‘কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে মুন্সীরহাট ইউনিয়ন পরিষদে এই ধান বিতরণ করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল হক ,মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমিন, মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গিয়াস উদ্দীন মিন্টুসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

প্রসঙ্গত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মুহুরী নদীর ভাঙনে বন্যা কবলিত ফুলগাজী উপজেলার কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয় ।

/এআর/