তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত নাফ নদী পার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ১৪৬ জন নারী, পুরুষ ও শিশুদের আটক করে মানবিক সহায়তায় পুনরায় স্বদেশে ফেরত পাঠায়। ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে কোনও যুবক নেই। শুধু বৃদ্ধ পুরুষ, নারী ও শিশুরা রয়েছে।’
বিজিবির এই কর্মকর্তা ফেরত পাঠানো রোহিঙ্গাদের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত রাতে রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হয়েছে। এতে ১৮টি সেনাবাহিনীর চৌকিতে হামলা করা হয়েছে। এ কারণে এসব রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য ছুটে আসছে।’
উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের সমন্বিত হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। এ ঘটনায় ঘরহারা হয় ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মৃত্যু হয়েছে তাদের। মৃত্যুর ভয়ে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে ৭০ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গারা এখনো টেকনাফের লেদা, নয়াপাড়া, শামলাপুর ও উখিয়ার কুতুপালং ও বালুখালীর ক্যাম্পে অবস্থান করছে।
আরও পড়ুন:
রাখাইন রাজ্যে ‘২৪টি পুলিশ পোস্টে’ হামলা, নিহত ১২