গুলিবিদ্ধ দুজনসহ আরও তিন রোহিঙ্গা চমেক হাসপাতালে

চমেকমিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে আরও দুই রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাদেরকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। একই দিন রাতে ছুরিকাঘাতে আহত আরেক রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।




হাসপাতালে ভর্তি হওয়া রোহিঙ্গারা হলেন- তসলিমা (৩০), মোহাম্মদ আব্দুল্লাহ (২২) ও আবুল কাশেম (৮০)। এদের মধ্যে আবুল কাশেম ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এসআই আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাতে আরও তিন রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তসলিমা নামে এক নারী বাম পা ও হাতে এবং আব্দুল্লাহ নামে আরেকজন বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদেরকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’