চট্টগ্রামের পটিয়া উপজেলায় আশ্রয় নেওয়া আরও ১০৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমাবর (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পটিয়ার থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ।
এনিয়ে গত দুই দিনে ওই উপজেলা থেকে ১১৫ জন রোহিঙ্গা আটক করা হয়েছে। গতকাল (১৭ সেপ্টেম্বর) রাতে একই পরিবারের ১২ জনকে আটক করে পুলিশ।
ওসি শেখ নেয়ামত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে ১২জন এবং সোমবার রাতে ১০৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিলেন। আটক ১১৫ জন রোহিঙ্গা পুলিশ হেফাজতে আছে। তাদেরকে আজ (সোমবার) সন্ধ্যার মধ্যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।’
আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য আরও ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া