লক্ষ্মীপুরে চ্যানেল ২৪ এর সাংবাদিক ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. মহসিন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার সাইদুল হকের ছেলে। সাজ্জাদ হোসেন হীরা একই এলাকার লোকমান হোসেনর ছেলে।
তিনি জানান, প্রতারকরা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবুল কালাম আজাদের শহরে সমসেরাবাদ এলাকার বাসায় গিয়ে ভয় দেখিয়ে চাদাঁ দাবি করে। টাকা না দিলে ওই শিক্ষককে লক্ষ্মীপুর থেকে বদলি করে দেওয়া হবে বলে তিনি জানান। এ ছাড়াও তারা ওই স্কুলের ৩/৪ জনকে একই কায়দায় ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। সোমবার রাতে পুলিশ চ্যানেল ২৪ এর সাংবাদিক সাইফুল ইসলাম স্বপনের সহযোগিতায় শিক্ষক আবুল কালামের বাসা থেকে ওই দুই প্রতারককে আটক করে। পরে রাতে ইংরেজি শিক্ষক আবুল কালাম আজাদ বাদী হয়ে দুই জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, তারা জেলার সংঘদ্ধ চক্র। এ চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করা হবে।
আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের ত্রাণ দিয়েছে বিএনপি, জানে না প্রশাসন