চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসসহ এক ব্যক্তি গ্রেফতার

ইয়াবা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ আবুল কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবুল কাশেম জেলার আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নের মৃত মোহাম্মদ ছবুরের ছেলে।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নগরীর বিভিন্ন স্পটে সরবরাহ করা জন্য সে ইয়াবাগুলো বহন করছিল।

তিনি আরও  বলেন,‘কাশেম শক্তিশালী মাদক পাচারচক্রের সদস্য। অবৈধভাবে ইয়াবা বহন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

আরও পড়তে পারেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একটি চ্যালেঞ্জ: নাসিম