মারা যাওয়া দুই পরীক্ষার্থী হলো নাদিরা আক্তার ও শান্তা আক্তার।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, সকালে নবীনগর উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের অন্তত অর্ধশত জেএসসি পরীক্ষার্থী নিয়ে নৌকাটি থানাকান্দি ঘাট থেকে পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় নদীর মাঝখানে একটি ব্রিজের বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। দ্রুত এলাকাবাসী শিক্ষার্থীদের উদ্ধার করে। তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আজহারুল রহমান তুহিন জানান, নৌকাডুবির ঘটনায় হাসপাতালে তিন শিক্ষার্থীকে আনা হয়। এদের মধ্যে নাদিরা আক্তার ও শান্তা আক্তার মারা যায়। আহত অপর শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, নৌকাডুবির খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।