ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ১৩ জনের মধ্যে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল ও ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, ছাগলনাইয়ার ছাত্রদল নেতা জাফর, যুবদল নেতা জয়নাল আবেদীন, আমজাদ হোসেন আজাদ রয়েছেন।
এর আগে বুধবার ছয় জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলায় আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি ওই স্থানের নজির আহমদ সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়ানো ছিল। সুগন্ধা পরিবহন ও চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের বাস দুটিতে কে বা কারা পেট্রোল বোমা ছুড়ে মারে। প্রাণ বাঁচাতে ড্রাইভার দ্রুত বাস থেকে নেমে যান। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে দুটি বাস অনেকাংশেই পুড়ে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশের এসআই নুরুল হক বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ সংক্রান্ত আগের খবর:
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর পার হতেই দুই বাসে আগুন
ফেনীতে বাসে আগুনের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা
ফেনীতে বাসে আগুনের ঘটনায় আটক ছয় জন