চমেকে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের মৃত্যু

চমেক

গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া কামাল হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। গত ১৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার (০৭ নভেম্বর) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কামাল হোসেন মিয়ানমারের মংডু‘র হাতিঘাটা এলাকার আবদুল হাকিমের ছেলে। তিনি হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।

আমানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন,‘কামাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদেহের সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 আরও পড়ুন: শিশু নির্যাতনের দায়ে একজনের যাবজ্জীবন