এ সময় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ পিপিএম-সেবা, কুমিল্লা অঞ্চলের নির্বাচন কমিশনার এস.এম এজহারুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চুসহ ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।