শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে বান্দরবানে চিকিৎসা শিবির

শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে বান্দরবানে চিকিৎসা শিবিরনানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি পালিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সকালে স্থানীয় রাজারমাঠে সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী চিকিৎসা শিবির, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের জোবায়ের সালেহীন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইকবাল হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা ও অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সেনা রিজিয়নের (জিএসটু) মেজর মেহেদী হাসান জানান, দুই সহস্রাধিক গরিব ও অসহায় পাহাড়ি-বাঙ্গালি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।