শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে রাঙামাটিতে জনসংহতি সমিতি আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।
জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির এমপি ও জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ঊষাতন তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের বিভাগের অধ্যাপক হোসাইন কবির, কেন্দ্রীয় পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমন মারমা, জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, কেন্দ্রীয় জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।
বক্তারা চুক্তি বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দুই দশক পর এসেও চুক্তির মৌলিক ধারা বাস্তবায়ন না হওয়া বড় হতাশার। বর্তমান সরকার দুই মেয়াদে ৯ বছর ক্ষমতায় থাকলেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন না হওয়া দুঃখজনক।