চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রফিক উল্লা ওই উপজেলার হারুন-অর-রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্লোব বাজার সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিক্ষক রফিক উল্লাসহ ২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রফিক উল্লাসহ অপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় শিক্ষক মাওলানা রফিক উল্লা মারা যান।