চকরিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ইয়াবাসহ আটক নয়ন সাহা

 কক্সবাজারের চকরিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ নয়ন সাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রবিবার বিকালে কক্সবাজারের চকরিয়া বাসটার্মিনাল এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক নয়ন সাহ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের উত্তম সাহা’র ছেলে।

র‌্যাব-৭ এর কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতের র‌্যাবের একটি দল অভিযান চালান। এসময় চকরিয়া বাস টার্মিনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় নয়ন সাহাকে ইয়াবাসহ আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা চোরাচালানের কথা স্বীকার করেছে। তার কাছে থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মুল্য ২ কোটি টাকা। আটক ব্যক্তিকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

আরও পড়ুন: স্কুল কমিটি বাতিল নিয়ে বিপাকে ফেনী ‍ছাত্রলীগ