নাঙ্গলকোটে বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

কুমিল্লা লাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন তার নির্বাচনি অফিস, দোকান ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেছেন।  রবিবার (২৪ ডিসেম্বর) ডুবাইর বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালামের লোকজন ৩০/৪০টি মোটরসাইকেলে এসে তার ডুবাইর বাজারে প্রধান নির্বাচনি অফিসে হামলা চালায়। তারা অফিসসহ পার্শ্ববর্তী কয়েকটি দোকান ও নির্বাচনি কাজে ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা অন্তত ছয় কর্মী আহত হয়।

তিনি আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালামকে পাওয়া যায়নি।