ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন মানিক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ভোরে শহরতলীর ধর্মপুরী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটারগান, একটি বেশি বন্দুক, সাতটি গুলি ও পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭, ফেনীর অধিনায়ক সাফায়েত জামিন ফাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক ব্যবসায়ীরা একটি অবৈধ চালান নিয়ে ধর্মপুরী এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন মানিক নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত মানিকের নামে হত্যা, ধর্ষণ ও মাদকসহ ১০টি মামলা রয়েছে।