এর আগে, শুক্রবার (৫ জানুয়ারি) মিঠুনের লাশ দীর্ঘদিনের সংগঠন ইউপিডিএফ’র জেলা কার্যালয় স্বর্ণিভর এলাকায় নিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নিতে চাইলে স্থানীয় প্রশাসন বাধা দেয়। এর প্রতিবাদে আজ শনিবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফসহ সমমনা কয়েকটি সংগঠন।
এদিকে, শুক্রবার বিকালে খাগড়াছড়ি সদরের বটতলী এলাকার পারিবারিক শশ্মানে সাংগঠনিক ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মিঠুন চাকমার দাহক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত বুধবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় মিঠুন চাকমাকে খাগড়াছড়ি সদরে স্লুইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করা হয়। এর তিন দিন পার হতে গেলেও এখনও পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থার নেওয়ার কথা জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।