আহত বদিউর রহমান নাইক্ষ্যংছড়ি সদরের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম জাগের হোসেন। মাইন বিস্ফোরণে তার দুটি পা উড়ে গেছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেলা ১১টার সময় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউর রহমান ওই এলাকায় বেড়াতে গেলে হঠাৎ করে মাইন বিস্ফোরণ হয়। এ সময় তার দুটি পা উড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।