এ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেছেন। এর আগে উপজেলার মাছিমনগর গ্রামে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধে দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ।
এদিকে অভিযুক্ত এক নারীকে আটক করলেও অন্যদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়তে পারেন:
লক্ষ্মীপুরে হামলায় আহত সাংবাদিক পলাশের মৃত্যু, আটক ১
সাংবাদিক পলাশের মৃত্যু মারধরে না সড়ক দুর্ঘটনায়?