কুমিল্লায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

কুমিল্লাকুমিল্লার হোমনায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ব্যাপারে শিশুটির মা হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৩০ এপ্রিল) পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে কুমিল্লায় পাঠিয়েছে। রবিবার সন্ধ্যায় থানায় মামলা হলে বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত আসিফের (১৯) বাড়ি নিলখী ইউনিয়নের মিরাশ (পশ্চিম পাড়া) গ্রামে। গত শনিবার বিকালে মিরাশ গ্রামে এ ঘটনা ঘটে ।
ধর্ষণের শিকার শিশুটির মা জানান, গত শনিবার মেয়েকে বাড়িতে রেখে চিকিৎসার কাজে তিনি উপজেলা সদরে যান। মেয়েটি ওই দিন দুপুরে গোসল করতে গেলে পাশের বাড়ির আসিফ তার মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরেই কান্নাকাটি করে ঘটনাটি তার ভাতিজির কাছে বলে। পরে তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে রবিবার তিনি বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে কুমিল্লায় পাঠানো হয়েছে। ইতোমধ্যে আসামিকে ধরতে পুলিশের চেষ্টা চালাচ্ছে।