জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সোমবার (২ জুলাই ) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পৌঁছেন। সেখান থেকে একই ক্যাম্পের এক্সটেনশন-৪, নিবন্ধিত সি-ব্লক ও ডি-৫ ব্লকের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তারা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।
আজ (২জুলাই ) বেলা ১১টা ৪০ মিনিটে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পৌছেন। সেখান থেকে একই ক্যাম্পের এক্সটেনশন-৪, নিবন্ধিত সি-ব্লক ও ডি-৫ ব্লকের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। পরে ইউএনএফপিএ-এর নারী কেন্দ্রে ১০-১৫ জন নির্যাতিত রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন। একই সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর ৫টি প্রাইমারি স্বাস্থ্য সেবাকেন্দ্র পরিদর্শন করেন। পরে ডি-৫ ব্লকে নির্যাতিত ৫০ জন রোহিঙ্গা নারী ও ১০০ জন রোহিঙ্গা পুরুষের সঙ্গে আলাপ করেন। দুপুর আড়াইটার দিকে তারা একই ব্লকে প্রেস ব্রিফিং করেন।
এর আগে আজ সকালে তারা কক্সবাজার এসে পৌঁছেছেন। সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের (ইএ১৭০৮) একটি বিশেষ ফ্লাইটে করে তারা কক্সবাজার পৌঁছান। সেখান থেকে সকাল ৯টার দিকে তারা সায়মন বিচ রিসোর্টে উঠেন। সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদের সংক্ষিপ্ত ব্রিফিং করেছেন।
এদিকে কক্সবাজারে বিকেলে সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরে বিকাল সাড়ে ৫টা দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। আর এ নিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার রেডিসন হোটেলে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
এর আগে ২০০৮ সালে ইউএনএইচসিআর-এর শীর্ষ পদে থাকা অবস্থায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর। তবে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দুই বছর আগেও একবার বাংলাদেশ ঘুরে গেছেন।