ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলির খোসা ও তিনশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, ‘মঙ্গলবার (১০ জুলাই) বিকালে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত ২২ মামলার পলাতক আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী রাত ৩টায় রায়পুর-চাঁদপুর সড়কের সিংয়ের পুল এলাকার একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। তখন সোহেলের সহযোগীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তার সহযোগীদের গুলিতে আহত হয়।পুলিশ গুলিবিদ্ধ আহত সোহেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’
ওসি জানান, এ সময় এসআই মোতাহার ও এসআই গোলাম মোস্তফা আহত হন। তাদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সোহেলের বিরুদ্ধে রায়পুর ও চাঁদপুরের হাইমচরসহ অন্যান্য থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলা রয়েছে।
সোহেল দেনায়েতপুর গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে।