নিহতরা হলো- আবদুর রহিম (৩০) ও অনিকুল ইসলাম (২০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলা সদরের মাছ বাজারের পেছনে একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের তিন তলায় বাঁশের মাচায় বসে প্লাস্টারের কাজ করছিলেন তারা। হঠাৎ বাঁশের মাচা ভেঙ্গে তারা নিচে পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আবদুর রহিম ও অনিকুলকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিকুলকে মৃত ঘোষণা করে। এদিকে উন্নত চিকিৎসার জন্য আহত আবদুর রহিমকে ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় পৌঁছলে বিকাল ৪টার দিকে আবদুর রহিমও মারা যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।