নিহত আব্দুল মালেক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বশির আহমদের ছেলে।
ওসি জানান, শাপলাপুরের একটি পাহাড়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আব্দুল মালেকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।