কাঠের চিত্রকর্মে বঙ্গবন্ধুরাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে কাঠচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বোর্ডের সমনেই এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। উদ্বোধনের পর থেকে দিনব্যাপী এই কাঠচিত্র প্রদর্শনী জনসাধারণের জন্যে উন্মুক্ত করে রাখা হয়।
বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কাঠের চিত্রকর্মএসময় ১৯৪০ থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর কর্মজীবনের মোট ৫০টি কাঠচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোক রযানেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুকে নিয়ে কাঠের চিত্রকর্ম দেখছেন দর্শনার্থীরাফাগুনের আগুনের বিপণন পরিচালক উমর ফারুক বলেন, ‘আমরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে জনগণের সামনে তার জীবন ও কর্ম তুলে ধরার চেষ্টা করেছি।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ বলেন, ‘কাঠ দিয়ে ফার্নিচার ছাড়াও যে নতুন কিছু করা যায় সেই চিন্তা থেকেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে কর্মময় জীবন নিয়ে ভিন্নধর্মী এই শিল্পকর্মের আয়োজন করা হয়েছে। এর মধ্যদিয়ে এই প্রজম্মের শিশুদের বঙ্গবন্ধুর জীবনী সর্ম্পকে জানানোর চেষ্টা করেছি মাত্র।’