উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনাকক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইকের (টমটম) ধাক্কায় মোহাম্মদ সিফাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উখিয়া পশ্চিম সোনারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে এবং সোনারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শুক্রবার (২৪ আগস্ট) বেলা ১২টায় মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া রেডিয়েন্ট হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনারপাড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসাইন জানান, মেরিন ড্রাইভের রেডিয়েন্ট হ্যাচারি এলাকায় কক্সবাজারমুখী একটি টমটম পথচারী ওই শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।

উখিয়া থানার ভারপ্রাক্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’