১৪টি ককটেল ও বিস্ফোরক তৈরি সরঞ্জামসহ তিনজন আটক

১৪টি ককটেলসহ আটক তিন


ফেনীতে নাশকতার চেষ্টাকালে ১৪টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে ফেনীর গোয়েন্দা পুলিশ। সোমাবর ভোরে শহরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন কমিশনার মেসের ৯নং রান্না ঘরের ভিতর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ হারুনুর রশিদ বিস্ফোরকসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।

আটকৃতরা হলেন, সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আরিফুর রহমান ভুঁইয়া, দেবীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গির আলম ও নোয়াবাদ গ্রামের সোলায়মানের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৮)।

পুলিশ এসময় আটককৃদের কাছ থেকে ১৪টি বিস্ফোরক জাতীয় ককটেল, ৫ টি লাল রংয়ের কস্টেপ, ৩ টি খালি টিনের কোটা, ১০ টি ভাঙা বেডের আংশ, ১৫০ গ্রাম পটাশ, কিছু ভাঙা কাঁচের টুকরা, ২০০ গ্রাম ছোট পেরেক, ১০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে।