ইউএনও মো. নোমান হোসেন প্রিন্স বলেন, ‘গরুটি কসাইখানা থেকে জব্দ করে নিয়ে এসেছি। গরুটির অবস্থা খুবই খারাপ। লেজ ছেঁড়া ও শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। গরুটি পশু হাসপাতালে রাখা হয়েছে।’
ইউএনও জানান, সাংবাদিকরা খবর দেন কোহালং এলাকা থেকে একটি অসুস্থ ও আধামরা গরু জবাইয়ের উদ্দেশ্যে আনা হয়। পরে সেটিকে ভোর বেলায় জবাই করে বিক্রির জন্য বান্দরবান বাজারের কসাইখানায় রাখা হয়।
বাজারের একাধিক কসাই জানান, বিকালে কসাই নাছির অসুস্থ ও আধামরা গরুটি কোহালং থেকে অল্প দামে কিনে আনে। পরে সেটিকে জবাই করে মাংস বিক্রির জন্য বাজারের কসাই খানার গরু জবাইয়ের ঘরে রাখা হয়।
তারা আরও জানান, এর আগেও নাছির নামের এ কসাই কম দামে এ ধরনের গরু এনে বিক্রি করেছে।
বান্দরবান প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘অবশ্যই কসাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনার পর থেকে গরুর মালিক কসাই নাছির পলাতক রয়েছে। তবে তাকে ধরার চেষ্টা চলছে বলে জানান বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার।
আরও খবর: দোকান থেকে ট্রেনের টিকিট জব্দ