তিনি নিজ নির্বাচনি এলাকায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন। সদর উপজেলার চিনাইরে বালুর মাঠে শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো কি চাইবো না এ জন্য আপনাদের কাছে হাজির হয়েছি। আপনাদের কাছে অনুমতি চাইতে এসেছি। আপনারা অনুমতি দিলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংসদ সদস্যের মনোনয়ন চাইবো।’
সভায় উপজেলার চিনাইর, খেয়াই, কামারপুর, চাপুইর, ভাত শালা, দতাসাইর, আলাকপুর, ফুলচর ও কামার খলাসহ ৯ গ্রামের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা নৌকার সমর্থনে নৌকা এবং লগি-বৈঠা নিয়ে স্লোগান দেন।
এসময় উপস্থিত জনতা হাত উঠিয়ে তাকে সমর্থন জানান এবং মনোনয়ন চাওয়ার দাবি তোলেন।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন।