নিহত ইব্রাহীম স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালুভর্তি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড ১১-৩০-৩৪) হাজিরহাট এলাকায় মাদ্রাসাছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিকআপ ভ্যানটি ভাঙচুর এবং সড়ক অবরোধ করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।