ফেনীর সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষের মামলায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিকসহ বিএনপির সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে তারা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান এর আদালওতে জামিনের জন্য স্বেচ্ছায় হাজির হলে তিনি এ আদেশ দেন।
সূত্র জানায়, চলতি বছরের ২০ জুলাই রাত ৩টার দিকে সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। পরদিন গাজী মানিকসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আসামি করে পুলিশ মামলা দায়ের করে। এ মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিন নেয়। পরে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) তারা নিম্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান জামিন না মঞ্জুর করে গাজী মানিকসহ মাতজনকে কারাগারে পাঠানেরা আদেশ দেন। অন্য আসামিদের মধ্যে শামীম হোসেন, ইমাম, আবু ইউসুফ ও একরাম হোসেনের নাম জানা গেছে।
আসামীপক্ষে মামলা পরিচালনা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে দলীয় কর্মসূচিতে গ্রেফতার হন গাজী হাবিব উল্লাহ মানিক। এরপর একে একে ৬৫টি মামলায় জামিন পান তিনি। ১৬ মাস কারভোগের পর চলতি বছরের ২৩ এপ্রিল মুক্তি লাভ করেন।