দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে শোকজ

কুমিল্লাকুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে কর্মস্থলে না পাওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন- ডা. আপেল চন্দ্র সাহা ও ডা. ফারজহানা ইয়াসমিন। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এই খবর নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আকস্মিক অভিযান চালানো হয়। এসময় ওই দুই চিকিৎসককে কর্তব্যরত চেম্বারে না পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীরের কাছে তারা কোথায় জানতে চাওয়া হয়? ডা. আহম্মেদ কবীর কোনও সদুত্তর দিতে না পারায় আগামী এক সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে নোটিশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন,১১ জন চিকিৎসক থাকলেও প্রতিদিন চেম্বার করেন ২-৩ চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মেদ কবীর বলেন, ‘২২ জন চিকিৎসকের মধ্যে ৮টি পদ শূন্য। তিন জন প্রেষণে রয়েছেন। বাকি ১১ জন দিয়ে চলছে বহির্বিভাগের চিকিৎসা। তার মধ্যে ওই দুই জন চিকিৎসক অনুপস্থিত। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন।’