আহত রয়েল নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি মধুবন কোম্পানির সেলস ভ্যানের চালক চালক হিসেবে কাজ করেন।
আব্দুল হালিম পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকাগামী কন্টেইনারবাহী একটি লরি ছোট কুমিরা হয়ে যাওয়ার সময় একটি কন্টেইনার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মধুবন কোম্পানির একটি ভ্যানের ওপর পড়ে। এতে ভ্যানের চালক গুরুতর আহত হন। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।