গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস

জামালপুর প্রতিনিধি 
২৩ জুলাই ২০২৬, ২৩:৫৪আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২৩:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন গণভোটটি সাংবিধানিক ছিল না, অবৈধ আদেশের ভিত্তিতে হয়েছিল। সালাহউদ্দিন আহমদকে বলতে চাই, এক মায়ের গর্ভে দুই যমজ সন্তান জন্ম নিয়েছে। একটি হলো জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার, আরেকটি গণভোট। যদি গণভোট অসাংবিধানিক ও অবৈধ হয়, আপনি সালাহউদ্দিন আহমদ, তারেক রহমান এমনকি বিএনপির সরকারও অবৈধ। এই গণভোট যদি অসাংবিধানিক হয় সালাহউদ্দিন আহমদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। যদি গণভোট অবৈধ হয় তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করবো না।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এনসিপির জামালপুর জেলা ও সদর উপজেলার যৌথ উদ্যোগে জুলাই পদযাত্রা শেষে শহরের ফৌজদারি চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে এ সমাবেশ করা হয়।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের সময়ে এখানে আজাবের পর অনেক আজব এসেছে। তারা ১০ হাজার কোটি টাকার কাজ এনে ৫ হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা নদী দখল করে তাদের নামে বিশ্ববিদ্যালয় করেছে, এই জায়গাগুলো দখল করে তাদের বাপ-দাদার সম্পত্তি তৈরি করেছে। এখন আমাদের সময় এসেছে সেই জুলাই পরবর্তী বাংলাদেশে আর যেন নতুন কোনও মির্জা আজম তৈরি না হয়। আর যেন নতুন কোনও চাঁদাবাজ তৈরি না হয়। আর যেন নতুন কোনও সন্ত্রাস তৈরি না হয়।’ 

বিএনপি আমাদের সঙ্গে জুলাই আন্দোলনে ছিল উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘তারা বিগত ১৭ বছর নিপীড়িত ছিল। আমরা শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না। কিন্তু আমরা যখন দেখি খাল খননের নামে খাল থেকে বালু লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয়, পারলে খালটা লুটপাট হয়ে যায়, এই নতুন লুটপাটের রাজনীতি আমরা বাংলাদেশে হতে দেবো না। আমরা দেখি নতুন কার্ড খেলা শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন, কার্ড দিতে দিতে এবার সর্বশেষ ইউনিভার্সাল কার্ড দেওয়ার কথা বলেছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ থাকবে কিনা সেটা জানতে চাই। দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই। থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই। যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন তারেক রহমান বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। আমরা তারেক রহমানকে স্পষ্ট করে বলতে চাই, আপনার মুখ দেখে মানুষ ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়ার দিকে তাকিয়ে। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার তাকিয়ে। মানুষ ভোট দিয়েছে ধানের শীষের দিকে তাকিয়ে। আপনার বাবা-মা গণভোটের রায় বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। আপনি যদি গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আগামীতে আপনাকে গাদ্দার হিসেবে চিহ্নিত করবে।’

বিকালে শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপি জেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। 

এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। এ ছাড়া এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জেলা শাখার সদস্যসচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/এএম/ 
সম্পর্কিত
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন