চট্টগ্রামে বিস্ফোরকসহ দুই জামায়াত-শিবিরকর্মী আটক

চট্টগ্রাম

চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বইসহ জামায়াত ও এর অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আটক দুই জন হলেন– মো. ওমর ফারুক (৪৫) ও মো. সাইফুর রহমান প্রকাশ সালেহ (২৬)।

ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাহাত্তারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়। তারা নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছিল।’