ফেনী-১ আসনে আলাউদ্দিন আহমেদের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

ফেনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভফেনী-১ (পরশুরাম-ফুলগাজি-ছাগলনাইয়া) আসনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে  মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তার নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারা। তিন ঘণ্টা সড়ক অবরোধ করার পর পুলিশ নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এই আসন মহাজোটের প্রার্থী হিসেবে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফেনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভএলাকায় এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী ফেনী-পরশুরাম মহাসড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং সড়কে শুয়ে-বসে অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা নাসিমকে মনোনয়ন না দিলে হরতালসহ লাগাতার মহাসড়ক অবরোধের ঘোষণা দেন। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।