তিনি জানান, অবেহলার অভিযোগ আনা হয়েছে ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে। তদন্তে ইটভাটা কর্তৃপক্ষের কোনও ধরনের গাফিলতি থাকলে তাদেরকে মামলার আওতায় আনা হবে।
কুমিল্লা অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, নিহত ১৩ শ্রমিকের মধ্যে রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছেন। জেলা প্রশাসনের পৃথক দু’টি তদন্ত কমিটি করা হয়েছে। আমরাও তদন্ত করছি।
আরও পড়ুন:
শ্রমিকরা কীভাবে থাকতো জানতেন না ইটভাটার মালিক!