নিহতের বাবা এয়ার আহমদ ভূঁঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে একটি সুপার মার্কেটের সেলসম্যান হিসাবে কাজ করে তার ছেলে শাহপরান। দোকানের ভেতরে শাহ্পরানের সঙ্গে জিনিসের মূল্য নিয়ে স্থানীয় এক কৃষ্ণাঙ্গের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানে এসে হুঁশিয়ারি দিয়ে তার শার্টের কলার ধরে ছুরিকাঘাত করে। এর পর পরই তার মৃত্যু হয়।’
নিহত শাহপরাণ ফেনী শহরের ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর ফাতেমা ভূঁঞা বাড়ির এয়ার আহমদ ভূঁঞা ও ফাতেমা বেগমের ছেলে। শাহপরাণের ছেলে সাজিদুল এসলাম সোহান অস্টম শ্রেণি ও মেয়ে সাজনিন সুলতানা স্থানীয় মহিলা কলেজের শিক্ষার্থী।