গত ৮ মার্চ বাগমনিরাম ওয়ার্ডে কোতোয়ালী থানার অংশে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন। এ সময় ছিলেন কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।
আগামী রমজান মাস শুরুর আগেই সব ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহরিয়ার জাহান। তিনি আশ্বাস দিয়েছেন, বাগমনিরাম ওয়ার্ড এলাকাবাসীর সুবিধার্থে যেকোনও সামাজিক কাজ ও অপরাধ দমনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশে থাকবে কেএসআরএম গ্রুপ।
কেএসআরএমের ডিএমডি বলেন, ‘ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদান রাখার অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপনে এগিয়ে এসেছি আমরা। আগামীতে প্রয়োজনে পুরো চট্টগ্রামে সিসি ক্যামেরা স্থাপনে পুলিশকে সহযোগিতা করবে কেএসআরএম।’