বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর (০১৮২৮-৬২৮৫৩৬, ০১৭৫৪-৪৫২৮২৭, ০১৬১৪-৭২৩৩৮৮) ব্যবহার করে চেয়ারম্যান,পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মকর্তা পরিচয় দিয়ে এসএসসির ফলাফল পরিবর্তন করে দেওয়ার কথা বলে বিকাশ ও বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের প্রস্তাব দিচ্ছে। তবে বিষয়টির সঙ্গে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা এবং প্রয়োজনে নিকটবর্তী থানা পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ করা হলো।’
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম বলেন, ‘গত বছরের শেষ দিকে একবার ওই চক্রটির বিরদ্ধে থানায় জিডি করেছি। এবার কুমিল্লা পুলিশ সুপার ও র্যাব কোম্পানি কমান্ডারকে লিখিত জানিয়েছি।