টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

 




টাঙ্গাইলটাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শামীম মিয়া (৩২) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার কুমুল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম সদর উপজেলার ঢেইলী করটিয়া এলাকার আমির হোসেনের ছেলে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল খান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।’

ওই অটোরিকশায় চালক একাই ছিলেন বলেও তিনি জানান।